শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ

৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০০ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

শিক্ষার মান এবং পরিবেশ নিশ্চিতে শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার (২৯ ডিসেম্বর) এ নির্দেশনা জারি করে মাউশি থেকে একটি চিঠি দেওয়া হয়।  

চিঠিতে বলা হয়, শিক্ষার মান এবং পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি। দৈনন্দিন শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রধানের নিয়মিত উপস্থিতি অপরিহার্য।

আরও বলা হয়, কোনো কোনো অধ্যক্ষ ও শিক্ষক নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কোনো নজরদারি না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহীর আওতাধীন সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সকল শিক্ষক-কর্মচারীর সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা আবশ্যক। অন্যথায় এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। 

‘তামাকের দাম বাড়িয়ে গরিবদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে’
  • ২৫ জুন ২০২৬
জাবির মুক্তমঞ্চে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বহিষ্কার এক, তদ…
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রামের ‘রাজা ইলিশ’ ১১ হাজারে…
  • ২৫ জুন ২০২৬
বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • ২৫ জুন ২০২৬
সন্ধ্যা ৭টার মধ্যে ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা আব…
  • ২৫ জুন ২০২৬