শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের সময়সীমা বাড়ছে

২১ নভেম্বর ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাউশি

মাউশি © লোগো

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের সময়সীমা বাড়িয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠানটির মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নোক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ৬ তারিখের মধ্যে প্রেরণ। উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন প্রতি জোড় মাসের ২০ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
 
অঞ্চলের পরিচালক/উপপরিচালকরা (মাধ্যমিক) প্রতি বিজোড় মাসের ৬ তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠাবেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোড় মাসের ৮ তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত আবেদন পুনঃযাচাই করে EMIS সেলে পাঠাবেন। প্রতি বিজোড় মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে বলে জাননো হয়েছে। 

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬