ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ, শুরু ৭ জুন

২৬ মে ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জুন থেকে ষান্মাসিকের সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। আগামী ১৮ জুন পর্যন্ত সামষ্টিক মূল্যায়ন চলবে। 

বৃহস্পতিবার (২৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ৭ জুন বাংলা, ৮ জুন ইংরেজি, ১০ জুন গণিত, ১১ জুন বিজ্ঞান, ১২ জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ১৩ জুন ডিজিটাল প্রযুক্তি, ১৪ জুন ডিজিটাল প্রযুক্তি, ১৪ জুন জীবন ও জীবিকা, ১৫ জুন স্বাস্থ্য সুরক্ষা, ১৭ জুন ধর্ম ও ১৮ জুন শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন হবে। 

মূল্যায়ন নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন

আর সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ৭ জুন ডিজিটাল প্রযুক্তি, ৮ জুন জীবন ও জীবিকা, ১০ জুন স্বাস্থ্যসুরক্ষা, ১১ জুন ধর্ম, ১২ জুন শিল্প ও সংস্কৃতি, ১৩ জুন বাংলা, ১৪ জুন ইংরেজি, ১৫ জুন গণিত, ১৭ জুন বিজ্ঞান ও ১৮ জুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে।  

মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি ঢাবি প…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬