মাউশির কর্মচারীদের জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ

২৭ এপ্রিল ২০২৩, ১১:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন সরকারি স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা অফিসে কর্মরত গ্রেড-১৯ ও গ্রেড-২০ভুক্ত কর্মচারীদের জ্যেষ্ঠতার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাউশির উপপরিচালক (সাঃপ্রঃ) বিপুল চন্দ্র বিশ্বাসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধিদপ্তরাধীন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত  কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে গত ৯ মার্চ গ্রেডভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিলো। ওই তালিকা থেকে প্রচলিক বিধি মোতাবেক খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় থাকা কর্মচারীকে তার নামের পাশের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করতে হবে। তথ্যে কোন ধরণের অসঙ্গতি থাকলে, মন্তব্য কলামের উল্লেখিত  আপত্তি নিষ্পত্তি করতে বা প্রকাশিত তালিকার বিষয়ে কোনো আপত্তি, অভিযোগ বা পরামর্শ থাকলে ত্রিশ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সরাসরি বা ডাকযোগে আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে কর্মচারীদের। 

প্রস্তুতকৃত খসড়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬