বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ১৩ মার্চ

০৬ মার্চ ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

প্রতি বছরের মতো এবারও আয়োজন হতে যাচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। আগামী ১৩ মার্চ প্রতিষ্ঠান পর্যায়ের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৩) মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় প্রতিবছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠান আগামী ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় ও ঢাকা মহানগরীর ২৫টি থানায় ২০-২৫ মার্চ, জেলা পর্যায়ে ২ মে, ঢাকা মহানগরে ৩ মে এবং বিভাগীয় পর্যায়ে ৯ মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬