স্কুল-কলেজ শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়া

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়া হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকে টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের জানুয়ারি মাসের বেতন-ভাতা’র সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জানুয়ারি মাসের বেতন-ভাতা’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬