নতুন শিক্ষাক্রম

বাদ পড়া শিক্ষকদের প্রশিক্ষণ ২৯ ডিসেম্বরের মধ্যে

২৬ ডিসেম্বর ২০২২, ১১:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) © সংগৃহীত

আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমের বিষয়ে এক ঘণ্টার অনলাইন প্রশিক্ষণে যেসব শিক্ষক অংশ নিতে পারেননি তাঁদের কোর্সটি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই নির্দেশনা দিয়েছে। বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি করা যাবে মুক্তপাঠ ই-লার্নিং প্ল্যাটফর্মে। সোমবার মাউশির পরিচালক (প্রশিক্ষণ) প্রবীর কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে এসব নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: বাবুর হোটেলে সর্বোচ্চ ২৯ হাজার টাকা বাকী খেয়েছেন ছাত্রলীগের নেতারা

মাউশি শনি ও রোববার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ের (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পড়ানো হয়) বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করেছিল। প্রায় সোয়া তিন লাখ মাধ্যমিক শিক্ষককে এক ঘণ্টা করে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিন্তু সোয়া দুই লাখের মতো শিক্ষক রোববার সন্ধ্যা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বাকিরা অংশ নিতে পারেননি। তাঁদের জন্য নতুন করে আবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো।

প্রসঙ্গত, চলতি মাসে বিষয়ভিত্তিক সব শিক্ষককে সশরীর পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়ে নতুন শিক্ষাবর্ষ (২০২৩) থেকে তিনটি শ্রেণিতে (প্রথম, ষষ্ঠ ও সপ্তম) নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। বাকি শ্রেণিগুলোতে ২০২৪ সাল থেকে পর্যায়ক্রমে এ শিক্ষাক্রম চালু হবে। কিন্তু পথরেখা অনুযায়ী শিক্ষকদের সেই প্রশিক্ষণ দিতে পারেনি মাউশি। এ জন্য মাধ্যমিকের শিক্ষকদের অন্তত বিষয়ভিত্তিক এক ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

ট্যাগ: শিক্ষক
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষ…
  • ২২ মার্চ ২০২৬
সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence