সরকারি মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ

১২ ডিসেম্বর ২০২২, ০৫:২৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের ৫৪০টি সরকারি স্কুলের ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার পর ফল প্রকাশ করা হয়। এর আগে বিকেল চারটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মিন।

জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৯৯ হাজার ২৯০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও ৯৯ হাজার ২৯০ জন শিক্ষার্থী অপেক্ষমান তালিকায় রয়েছেন।

এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। 

আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।

সরকারি মাধ্যমিকে ভর্তির ফল দেখতে এখানে ক্লিক করুন

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬