প্রতারণার বিষয়ে সতর্ক করে মাউশির গণবিজ্ঞপ্তি জারি

০৩ ডিসেম্বর ২০২২, ১২:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের © ফাইল ছবি

কর্মকর্তাদের নামে পদোন্নতি, নিয়োগ, বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)। এ নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, প্রতারক চক্র সরাসরি বা মাউশির ঢাকা ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে পদোন্নতি, নিয়োগ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ নানা কাজ করিয়ে দেওয়ার কথা বলে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ইমেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা চাইছে। অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: বৃত্তি পরীক্ষা দিতে হবে প্রাথমিক শিক্ষার্থীদের

মাউশির কোনও কাজে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যেসব সেবা দেওয়া হয়, তার সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। সেবা প্রদান হয় তার ভিত্তিতেই। এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হয় ওয়েবসাইটে

এ ধরনের প্রতারক চক্র বা মাউশির কোনও প্রতিষ্ঠানের কর্মকর্তার নাম ব্যবহার করে ইমেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হলো। কেউ সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন, প্রতারণা। এ ধরনের প্রতারকের ফোন নম্বর থানায় এবং তাদের পুলিশে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিএমইউতে লেজারস ইন ডেন্টিস্ট্রি শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অ…
  • ১৩ আগস্ট ২০২৬
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬
সুগন্ধি চাল রফতানিতে কঠোর অবস্থান সরকারের
  • ১৩ আগস্ট ২০২৬
সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তা…
  • ১৩ আগস্ট ২০২৬