এমপিও নিষ্পত্তির সময় বাড়ল

১৩ নভেম্বর ২০২২, ১০:২৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এই সময় বৃদ্ধি করা হয়। বর্ধিত সময় অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) পর্যন্ত আঞ্চলিক কার্যালয় থেকে ফাইল প্রেরণ করা যাবে।

এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে স্বাক্ষর করেছেন মাউশির সহকারী পরিচালক (সা:প্র:) রূপক রায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় থেকে এমপিও মাসের ১০ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরে প্রেরণ করা হয়। সার্ভারে যান্ত্রিক সমস্যার কারণে নভেম্বর মাসে এমপিওতে সকল আবেদন নিষ্পত্তির নিমিত্তে ১০/১১/২০২২ এর স্থলে ১৩/১১/২০২২ তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরণের সময় সীমা নির্ধারণ করা হলো।’’

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬