ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বাজেট অধিবেশন চলছে

২৩ জুলাই ২০২০, ০৫:০৯ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের মুলতবি করা বার্ষিক বাজেট অধিবেশন চলছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশন শুরু হয়।

সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করছেন। প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সিনেটের এই মুলতবি অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ কোষাধক্ষ্যের পক্ষে বক্তব্য উপস্থান করছেন। সিনেটের এই মুলতবি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থবছরের মূল বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা যায়নি বিধায় সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই অধিবেশন ২৩ জুলাই বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬