ঢাবির সাবেক শিক্ষক রইস উদ্দিন মারা গেছেন

২৩ জুলাই ২০২০, ০৮:৪৩ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ড. রইস উদ্দিন আহমেদ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ভূতত্ত্ববিদ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বুধবার (২২ জুলাই) বিকেলে জানাজা শেষে নরসিংদী জেলার বেলাবো থানার নিজ বাড়িতে মরহুমের বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

শিক্ষকতার ক্যারিয়ারে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন গবেষণা কাজে নিযুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন এবং দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনযাপন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবনিযুক্ত চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬