শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ ও মোবাইল কিনে দিল ঢাবির ইনস্টিটিউট

২২ জুলাই ২০২০, ০৮:৫৭ PM

© ফাইল ফটো

অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট ও হ্যান্ডসেট প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট।

গুগল ডকস ফাইল ফরমে তথ্য সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ২৬ জনের প্রত্যেককে মাসিক ইন্টারনেট খরচ বাবদ ৩৫০ টাকা ও তিন শিক্ষার্থীকে মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।

এই পদ্ধতিতে যতদিন এই করোনাভাইরাস থাকবে এবং অনলাইন ক্লাস চলবে ততদিন সাহায্য চলমান থাকবে বলে জানান স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাসরিন সুলতানা।

অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, করোনাভাইরাস সংকটকালের শুরু থেকে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। তখনও প্রায় ২০ জন শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা করেছি। এরপর যখন অনলাইন ক্লাস শুরু হয় তখন আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না। তখন আমরা একটি গুগল ডকস ফাইলের মাধ্যমে জরিপ করেছি। আমরা এর একটি ফিডব্যাক পাই তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের কীভাবে সহযোগিতা করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমাদের শিক্ষকদের গবেষণার ১ শতাংশ এবং মাসিক বেতনের কিছু অংশ দিয়ে আমরা একটি তহবিল গঠন করি। তারপর আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ২৬ জনকে ৩৫০ টাকা করে প্রতি মাসে ইন্টারনেট বিল দেওয়া শুরু করেছি। আরও তিন জনকে মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়েছি। এ সংখ্যা বাড়বে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬