এবার বন্যাদুর্গতদের পাশে ডাকসু নেতা সৈকত

২১ জুলাই ২০২০, ১১:০২ PM

© ফাইল ফটো

এবার বন্যাকবলিতদের পাশে দাঁড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সদস্য তানভীর হাসান সৈকত। আজ মঙ্গলবার বন্যাদুর্গতদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। পরবর্তী সময়ে দেশের অন্যান্য প্রান্তিক অঞ্চলের দুর্গতদের সহায়তা করতে চান এই তরুণ। সেজন্য এসব এলাকায় থাকা ঢাবি শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন তিনি।

এ ব্যাপারে সৈকত বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে আমাদের দেশের অন্তত এক-তৃতীয়াংশ অঞ্চল। দুর্গতদের কষ্ট মহামারির কারণে প্রকট আকার ধারণ করেছে। ঢাকা বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা জনগণের করের টাকায় পড়ালেখা করে। তাই দেশের মানুষের প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেই আমাদের পরবর্তী কার্যক্রম বন্যাদুর্গতদের কেন্দ্র করে হওয়া প্রয়োজন। কারণ এখন তারাই সবচেয়ে বেশি অসহায়।

করোনাভাইরাস মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া শহরের অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষদের মধ্যে টিএসসিতে ১২১ দিন খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছেন সৈকত। গত ২৩ মার্চ শুরু হওয়া তার এই কার্যক্রম শেষ হলো আজ ২১ জুলাই। এর মধ্যে প্রথম ১০০ দিন দুই বেলা এবং পরবর্তী ২১ দিন একবেলা খাবার সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া গত রোজার ঈদে অন্তত এক হাজার নারী-পুরুষ-শিশুকে নতুন কাপড় বিতরণ করেন তিনি।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬