ডাকসু অনিয়মের রিপোর্ট প্রকাশ, শাস্তি পেলেন হল প্রাধ্যক্ষ

২০ জুলাই ২০২০, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়ায় কুয়েত মৈত্রী হলের ওই সময়ের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে শাস্তি দিয়েছে প্রশাসন। শাস্তি হিসেবে তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়েছে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তদন্তের প্রতিবেদনে অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে (শবনম জাহান) শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় ওই হলের দু’জন হাউজ টিউটরকে সর্তক করা হয়েছে।

জানা যায়, ২৮ বছর পর গত বছর ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন হয়। নির্বাচনের দিন সকালে কুয়েত মৈত্রী হলের একটি কক্ষ থেকে বস্তাভর্তি ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়। এরপর তাৎক্ষণিকভাবে শবনম জাহানকে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে অধ্যাপক মাহবুবা নাসরিনকে দায়িত্ব দেওয়া হয়। তারপর ওই হলে ভোটগ্রহণ হয়।

এরপর সিন্ডিকেটের এক সভায় শবনম জাহানকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও তার বিষয়ে অধিকতর তদন্তের জন্য ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। 

এক বছরের বেশি সময়ের পর এ কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে আজ সোমবার তার শাস্তি দিল প্রশাসন। 

দক্ষিণ সিটিতে আবদুস সালাম মেয়র পদে লড়বেন—বললেন প্রতিমন্ত্রী…
  • ২৪ অক্টোবর ২০২৬
নাহিদের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: নাছির
  • ২৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ আ…
  • ২৪ অক্টোবর ২০২৬
১২ বছর অপেক্ষার পর যমজ সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন মা, প…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবির ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে সিএমএইচে রাষ্ট্…
  • ২৪ অক্টোবর ২০২৬