লন্ডনের অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজ-এর সভায় যোগ দিচ্ছেন ঢাবি ভিসি

১৬ জুলাই ২০২০, ০৩:০৮ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

লন্ডনে ‘অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজ’এর কাউন্সিল সভায়  অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার( ১৭ জুলাই) করোনা পরিস্থিতি বিবেচনায় সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুম-এর মাধ্যমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সভায় উপাচার্য নির্ধারিত আলোচ্যসূচি ছাড়াও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, গবেষণা, বৃত্তি ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৯ সালের জুলাই মাসে তিন বছরের জন্য অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজ-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হন।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬