ঢাবি শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন

১৬ জুলাই ২০২০, ০২:৫৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৫-১১ জুলাই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে।

বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ৪০ জন বৃত্তিধারী শিক্ষার্থী করোনা ভাইরাস জনিত মহামারীর সময় তাদের নিজ নিজ এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে ৩টি ভিন্ন প্রজাতির উদ্ভিদ চারা রোপন করে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ব্যাপারে নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উক্ত তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনাকে বৃক্ষ রোপনের মাধ্যমে স্মরণীয় করে রাখা গৌরবের বিষয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সাধারণ মানুষকেও পরিবেশ সম্পর্কে সচেতন এবং সংবেদনশীল করে তুলবে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬