ঢাবির ৮ অনুষদে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

৩০ জুন ২০২০, ০৫:০১ PM

© লোগো

আজ মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮টি অনুষদের ডিনদের দুই শিক্ষাবর্ষের (২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০) কার্যকালের মেয়াদ শেষ হবে। এসব হচ্ছে- কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদ এবং চারুকলা অনুষদ।

এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে অনধিক ৯০ দিনের জন্য অথবা পরবর্তী নির্বাচিত ডিন দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য এসব অনুষদের নির্বাচিত ডিনগণকে স্ব-স্ব অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬