মু‌জিববর্ষ উপলক্ষে ঢা‌বির এফ রহমান হলের বৃক্ষরোপণ কর্মসূ‌চি

২৭ জুন ২০২০, ১১:১৩ PM

© টিডিসি ফটো

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্ম শতবা‌র্ষিকী ও মু‌জিববর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূ‌চি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ শ‌নিবার ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ক্যাম্পাসের বি‌ভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটির স্যার এ এফ রহমান হল শাখা।

"মুজিবর্ষে আহ্বান তিন‌টি ক‌রে গাছ লাগান" এই স্লোগা‌নকে ধারণ করে ছাত্রলী‌গের কেন্দ্রীয় সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছেন বিভিন্ন শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাবিতে বৃক্ষরোপণের বিষয়ে এ এফ রহমান হল শাখা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি রিয়াজুল ইসলাম বলেন, দেশরত্ন শেখ হা‌সিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কাণ্ডারী আল না‌হিয়ান খান জয় এবং লেখন ভট্টাচার্য দাদার নির্দেশনায় আমরা এ কর্মসূচিতে অংশ নিয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে সুজলা-সুফলা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬