ঢাবির সাবেক শিক্ষার্থী মেহেদির খুনি গ্রেফতার

২৩ জুন ২০২০, ০৩:০৫ PM
ঢাবির সাবেক শিক্ষার্থী মেহেদী মোস্তাফার হত্যাকারী জিহাদ গ্রেফতার

ঢাবির সাবেক শিক্ষার্থী মেহেদী মোস্তাফার হত্যাকারী জিহাদ গ্রেফতার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদী মোস্তাফার হত্যাকারী চাচাতো ভাই জিহাদকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে জিহাদ নামের ওই খুনিকে গ্রেফতার করে। টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মামলার অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত মেহেদি ভুঞাপুর উপজেলার গারাবাড়ি গ্রামের বাসিন্দা, তিনি ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। পড়াশোনা শেষ করে আইন প্র্যাকটিস করছিলেন। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের কারণে চাচাতো ভাই জিহাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মেহেদি। বিকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গুরুতর আহতাবস্থায় ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরেরদিন টাঙ্গাইলের ভুঞাপুর থানায় মামলা দায়ের করেন নিহত মেহেদির বাবা গোলাম মোস্তফা ইলিয়াস দুলাল। চাচীসহ তিন চাচাতো ভাইকে আসামি করে এ মামলাটি দায়ের করেন তিনি।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬