চলেই গেলেন ঢাবি ছাত্র তানভীর

১৭ জুন ২০২০, ০৭:৪৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তানভীর হোসেন মারা গেছেন। আজ বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তানভীর লিভার সিরোসিস রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল এবং আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে সরব উপস্থিতি ছিল তাঁর। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি সাতক্ষীরা জেলায়।

তানভীরের সহপাঠীরা জানান, দীর্ঘদিন যাবৎ এ রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তিনি রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, ‘তাঁর লিভার সম্পূর্ণ অকেজো বা ‘ডেমেজ’ (Acute hepatic failure) হয়ে গিয়েছিল’।

তানভীরের ফুফাতো ভাই সবুজ বলেন, আজ বিকাল চারটার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। গত চারদিন আগে তাকে সাতক্ষীরায় নিয়ে আসা হয় বলে তিনি জানান।

তানভীরের বন্ধু হারুন অর রশীদ জানান, পড়াশুনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সরব উপস্থিতি ছিলেন তানভীরের। আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যাম্পাসে তাঁর সঙ্গে অজস্র স্মৃতি এখন স্বপ্নের মতো।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬