শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নয় ঢাবি: নুর

১৫ জুন ২০২০, ১১:৫৩ AM
ডাকসু ভিপি নুরুল হক নুর

ডাকসু ভিপি নুরুল হক নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার মান ও গবেষণার ক্ষেত্রে আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিত নয় বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয়ের বন্ধের মধ্যে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে এ কথা বলেনি তিনি। এছাড়া ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা, ঘরবন্দি শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাবনা দেয়া এবং প্রভোস্ট কমিটির মিটিংয়ে হলগুলোকে অছাত্র-বহিরাগতমুক্ত করার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার আহবান জানান তিনি।

রোববার দুই উপ-উপাচার্য ও ট্রেজারার ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন বসে। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। করোনার কারণে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বাজেটসহ অন্যান্য বিষয় নিয়ে আগামী ২৩ জুলাই আবার বসবে এই অধিবেশন।

সিনেট অধিবেশনে ডাকসু ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে অনেক আলোচনা হয়, বিশেষ করে যখন বিভিন্ন সংস্থার র‌্যাংকিং প্রকাশিত হয়, দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিও এটি নিয়ে কথা বলেন, সাজেশন দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। সকলের কাছে এই বিশ্ববিদ্যালয়ের একটি অন্যরকম গ্রহণযোগ্যতা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় যতটা রাজনৈতিক কিংবা ইতিহাস-ঐহিহ্যের কারণে আলোচিত, গ্রহণযোগ্য শিক্ষার মান ও গবেষণার ক্ষেত্রে আর্ন্তজাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় তেমন অবস্থানে বা পরিচিত নয়। এ বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

করোনা মহামারির প্রতিকূল সময়ে সংক্ষিপ্ত হলেও সিনেট অধিবেশন বসায় ধন্যবাদ জ্ঞাপন করেন ভিপি নুর। এসময় তিনি উপাচার্য আখতারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘ ২৮ বছর পর আপনার সময়েই নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকার পরও ছাত্র রাজনীতির ঐহিত্য ডাকসু নির্বাচন হয়েছে, সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত হয়েছে। গত ২৩ শে মার্চ ডাকসুর ১ বছরের মেয়াদ শেষ হলেও যথাসময়ে নির্বাচনটি সম্পন্ন হয়নি, যদিও সময় বাড়ানোর বিধি-বিধান আছে। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা নিয়ে সিনেটের সকলের দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে জানতে চাচ্ছিলাম।

এছাড়া প্রভোস্ট কমিটির মিটিংয়ে হলগুলোকে অছাত্র-বহিরাগতমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডাকসু ভিপি বলেন, এটি খুবই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এর আগেও তিন চার বার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভোস্ট কমিটি বার বার সিদ্ধান্ত নিয়েও কেন তা বাস্তবায়ন করতে পারছে না।

একইসঙ্গে দেশের সব শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানোর আহবান জানান ভিপি নুরুল হক। তিনি বলেন, করোনা মহামারির এ সময়ে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। ছাত্র-শিক্ষকরা শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে না। অনেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম, ক্লাস চালু করার কথা বলছে, কয়েকজন সিনেট সদস্যও ই-লার্নিংয়ের বিষয়ে মতামত দিয়েছে।

তিনি আরও বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান শহরকেন্দ্রিক হলেও বেশীরভাগ শিক্ষার্থীই গ্রামের। অবকাঠামোগত অবস্থা, দুর্বল নেটওয়ার্ক, মানসম্মত ডিভাইজের অপ্রতুলতা বিবেচনায় অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালানো খুবই ডিফিকাল্ট। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নিজেদের প্রতিষ্ঠানের কথা না ভেবে সব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে একটি কার্যকর প্রস্তাবনা দিতে পারে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close