ঢাবির নতুন তিন সিন্ডিকেট সদস্য হলেন যারা

১৪ জুন ২০২০, ০৬:৩৭ PM

© ফাইল ফটো

আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনয়ন দেয়া হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সিনেটের বার্ষিক অধিবেশন থেকে তাদেরকে এ মনোনয়ন দেওয়া হয়। 

সিন্ডিকেটে মনোনয়ন পাওয়া নতুন তিন সদস্য হলেন-শিক্ষক ক্যা‌টাগ‌রি‌তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রে‌জিস্ট্রার গ্র্যাজু‌য়েট ক্যা‌টাগরিতে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস. এম বাহালুল মজনুন চুন্নু এবং ‌বি‌শিষ্ট নাগ‌রিক হি‌সে‌বে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক শামসুজ্জামান খান।

অন্য‌দি‌কে, সোনালী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আতাউর রহমান প্রধানকে ফিন্যান্স ক‌মি‌টির (এফ‌সি) সদস্য মনোনয়ন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেটের এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা যায়নি বিধায় সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬