দুই প্রো-ভিসি ও ট্রেজারার ছাড়াই ঢাবির সিনেট শুরু

১৪ জুন ২০২০, ০৪:১০ PM

© টিডিসি ফটো

দুই উপ-উপাচার্য ও ট্রেজারার ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশন শুরু হয়েছে।রোববার (১৪ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন শুরু হয়।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে এতে যোগ দেননি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দীন। ঢাবির ইতিহাসে এটিই প্রথম সিনেট অধিবেশন যেখানে দুইজন প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত থাকছেন না।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহবান করছেন।

করোনা পরিস্থিতির জন্য সিনেটের এই বার্ষিক অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে। এ বছর করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সিনেট সদস্যবৃন্দ এবং সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মী ছাড়া অন্যকাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬