ঢাবি সিনেট অধিবেশন বসছে বিকেলে

১৪ জুন ২০২০, ০১:৫৮ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন বসছে বেলা তিনটায়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হবে এটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অধিবেশনের সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহবান করছেন।

করোনা পরিস্থিতির জন্য সিনেটের এই বাষির্ক অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে। এ বছর করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সিনেট সদস্যবৃন্দ এবং সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মী ছাড়া অন্যকাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে উপাচার্যের একক সিদ্ধান্তে সিনেট অধিবেশন আহবান করা হচ্ছে অভিযোগ এনে অধিবেশনে দুই উপ-উপাচার্য ও ট্রেজারারসহ অনেক সদস্যই যোগ না দিচ্ছেন না বলে জানা গেছে। তাদের অভিযোগ, পছন্দের কয়েকজন সিনেট সদস্যকে সিন্ডিকেটে মনোনয়ন দিতেই তড়িগড়ি করে উপাচার্য তার একক সিদ্ধান্তে এ অধিবেশন ডেকেছেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট ও ডিনস কমিটির সভায় দুই উপ-উপাচার্যসহ অনেক সদস্যই উপস্থিত ছিলেন না।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close