ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন আজ

১৩ জুন ২০২০, ০২:৩৫ PM

© ফাইল ফটো

আজ রবিবার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন বসছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বেলা ৩টায় শুরু হবে এটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অধিবেশনের সভাপতিত্ব করবেন। 

শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহবান করছেন।

করোনা পরিস্থিতির জন্য সিনেটের এই বাষির্ক অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে। এ বছর করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সিনেট সদস্যবৃন্দ এবং সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মী ছাড়া অন্যকাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, উপাচার্যের একক সিদ্ধান্তে সিনেট অধিবেশন আহবান করা হচ্ছে অভিযোগ এনে অধিবেশনে দুই উপ-উপাচার্য ও ট্রেজারারসহ অনেক সদস্যই যোগ না দিচ্ছেন না বলে জানা গেছে। তাদের অভিযোগ, পছন্দের কয়েকজন সিনেট সদস্যকে সিন্ডিকেটে মনোনয়ন দিতেই তড়িগড়ি করে উপাচার্য তার একক সিদ্ধান্তে এ অধিবেশন ডেকেছেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট ও ডিনস কমিটির সভায় দুই উপ-উপাচার্যসহ অনেক সদস্যই উপস্থিত ছিলেন না। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে অস্থিরতা

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬