ঢাবিতে ৫টি করোনাভাইরাসের জেনোম সিকোয়েন্সিং সম্পন্ন

২৩ মে ২০২০, ০২:৪৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে পাঁচটি করোনাভাইরাসের জেনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত কোভিড-১৯ ল্যাবে সংগৃহীত নমুনা থেকে পাঁচটি ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করা হয়। আজ শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞগণ করোনাভাইরাসের বিস্তৃত জেনোম সিকোয়েন্সিং-এর যে প্রকল্প হাতে নিয়েছেন তার অংশ হিসাবেই এই সিকোয়েন্সিং সম্পন্ন করা হয়। প্রয়োজনীয় অর্থসংস্থান সাপেক্ষে ধাপে ধাপে আরও ১০০টি ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করা হবে বলে বিশেষজ্ঞগণ জানিয়েছেন।

দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদেরকেও সিকোয়েন্সিং-এর আওতায় আনা হবে। বিশেষতঃ করোনাভাইরাসে আক্রান্ত অথচ লক্ষনগত ভিন্নতা রয়েছে এরকম ব্যক্তিদের এক্সোম (মোট জিনের সমষ্টি) সিকোয়েন্সিং-এর মাধ্যমে তাদের জিনগত বৈশিষ্ট্য নির্নয় করা হবে। 

এই সিকোয়েন্স ডাটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভান্ডার Global Initiative on Sharing All Influenza Data (GISAID) কর্তৃক গৃহীত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই গবেষণার ফলাফল বাংলাদেশে চলমান করোনাভাইরাস মহামারীর গতিপ্রকৃতি, উৎস, জিনগত বৈশিষ্টের পরিবর্তন এবং এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ঔষধ ও ভ্যাকসিন তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্ট গবেষকদের।

এই প্রকল্পে জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীগণ যুক্ত আছেন। গবেষণা দলের নেতৃত্বে রয়েছেন জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক ড. শরীফ আখতারুজ্জামান।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬