ক্যাম্পাসে কর্মচারীদের মধ্যে ঢাবি ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

১৮ মে ২০২০, ০৩:৩৭ PM

© টিডিসি ফটো

করোনা সঙ্কটে অসহায়, দুঃস্থ এবং কর্মহীনদের মাঝে কয়েক দফা ত্রাণ বিতরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পেঁয়াজ, ছোলা, আলু ইত্যাদি। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, সজীব মজুমদার, এবিএম এজাজুল কবির রুয়েল, শাফি ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আত্নিক সম্পর্ক বিদ্যমান। তাই করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সরাসরি তত্বাবধানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধারাবাহিকভাবে ঢাবি ক্যাম্পাসে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছি। ঢাবি ছাত্রদল যে কোন পরিস্থিতিতে ক্যাম্পাসে যেন একজন কর্মচারীও অভুক্ত না থাকে, সেজন্য সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাবে।

সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান বলেন, কর্মচারীরা আমাদের ক্যাম্পাস জীবনের অবিচ্ছেদ্য অংশ। করোনা সঙ্কটে তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দেশনায়ক তারেক রহমানের সরাসরি তত্বাবধানে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬