আমি ঢাবির বুকে মারা যাব

১৫ মে ২০২০, ০৮:৩২ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান রাফি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে জরুরিভিত্তিতে আইসিইউতে নেওয়া প্রয়োজন বলে ডাক্তাররা জানালেও এই মুহূর্তে সিট খালি নেই।

ফলে গতকাল থেকেই তীব্র শ্বাসকষ্টে ছটফট করছেন তিনি। আজ শুক্রবার শ্বাসকষ্ট আরও বেড়েছে বলে নিজেই ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন। নাজমুল হাসান রাফি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী।

পড়ুন: আইসিইউ পাচ্ছে না ঢাবি ছাত্র, যা বললেন প্রক্টর

রাফির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘আমি ঢাবির বুকে মারা যাবো। শ্বাস টেনে বুক ফেটে যখন মারাই যাবো, আমি ঢাবিতে মারা যাবো। একটু বাতাস বুকে নিতে না পারার ব্যর্থতা, বুকের প্রচন্ড ব্যথা আর হৃদস্পন্দন যখন সেঞ্চুরি পার করে হাফ সেঞ্চুরি পার করবে, বুক ফেটে আমি সেখানেই মরবো।

আমার জন্য একটা আইসিইউ কখনই ব্যবস্থা হবে না। একটু পর আমি মল চত্ত্বর আসতেছি। সিদ্ধান্ত নিয়েছি সেখানেই মরবো।

বর্তমান অবস্থাঃ হার্ট রেইটঃ ১৫০। শ্বাসকষ্টে বুকে প্রচন্ড ব্যথা। অক্সিজেন ১০ লিটারে চলছে তবুও শ্বাস নিতে পারছি না। চোখ দিয়ে পানি পড়ছে। শত ডেকেও একটা নার্স বা ডক্টর কাউকে পাইনি। মনে হচ্ছে সেন্সলেস হয়ে মারা যাচ্ছি।’

পড়ুন: আনিসুজ্জামানের মৃত্যুর কারণ ‘করোনা’ নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
close