দেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ছাড়াল

১৫ মে ২০২০, ০২:১৩ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২০২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জন। একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯৮ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে ৮ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৯৮ জনের মৃত্যু হলো।

উল্লেখ্য দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

মাছ দেওয়ার প্রলোভনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক …
  • ২২ আগস্ট ২০২৬
মাছ দেওয়ার প্রলোভনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক …
  • ২২ আগস্ট ২০২৬
স্টার্টআপ অর্থায়নে বিএসআইসির প্রথম এমডি ওয়াইজ রহিম
  • ২২ আগস্ট ২০২৬
নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভ…
  • ২২ আগস্ট ২০২৬
স্টার্কের বোলিং তোপে ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬