ঈদে শপিং করবো না: আসিফ নজরুল

১৪ মে ২০২০, ১০:১৩ AM

এবার ঈদে কোন শপিং করবেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। একইসঙ্গে অন্যদেরও শপিংমলে যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ঢাবি অধ্যাপক লিখেছেন, “আমি ঈদের কোন শপিং করবো না। আপনাদের কাছে অনুরোধ আপনারাও শপিংমলে যাওয়া থেকে বিরত থাকুন। বেঁচে থাকলে অনেক ঈদ আমরা করতে পারবো ইনশাআল্লাহ্। বাসায় যা কিছু আছে সেটা দিয়ে এবারের ঈদ করুন।”

তিনি আরও বলেন, পারলে শপিং-এর টাকাটাও দান করুন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের ঈদের সময় রাজধানীর প্রায় ৯৫ ভাগ মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। এছাড়া চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয়, জেলা শহরেও বন্ধ থাকছে বড় বড় শপিংমলগুলো।

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়ছে। এবার ঈদের ছুটিতে সবাইকে যার যার অবস্থানে থাকতে হবে। যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত পেয়েছেন তাঁরা। ছুটিতে ঈদের আগের চার দিন ও পরের দুদিন অর্থাৎ সাত দিন সাধারণ পরিবহন চলাচলে খুব কঠোরতা থাকবে। লরি, কাভার্ড ভ্যানের মতো অতিজরুরি পরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচলে কঠোরতা থাকবে। আর যে যেখানে আছেন, সবাই সেখানেই ঈদ করবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফায় বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এখন আবার নতুন ছুটির সিদ্ধান্ত হলো।

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬