২৬৩ শিক্ষার্থীকে ২ লাখ ৮০ হাজার টাকা দিল ছাত্র অধিকার পরিষদ

০৮ মে ২০২০, ০৫:৫৭ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে আর্থিক সহায়তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এখন পর্যন্ত ঢাবির ২৬৩ জন শিক্ষার্থীকে ২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার সংগঠটির আহবায়ক হাসান আল মামুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন।

ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা টিউশনি করে নিজে চলার পাশাপাশি পরিবারকেও সাপোর্ট দিতো। এ করোনাভাইরাসের কারণে তারা আর্থিক অনটনে পড়ে যায়। সে বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহযোগিতার উদ্যোগ নিয়েছিলাম সেখানে অসংখ্য শিক্ষার্থী সহযোগিতার আবেদন করেছে। আমরা তাদের মধ্য থেকে এখন পর্যন্ত ২৬৩ জন শিক্ষার্থীকে ২ লাখ ৮০ হাজার টাকা সহযোগিতা করেছি। আমরা আরও কিছু শিক্ষার্থীকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।

সংগঠনটির যুগ্ম আহবায়ক রাশেদ খাঁন বলেন, ফান্ড গঠন করে আমরা সারাদেশে ১০০০ মধ্যবিত্ত পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছিলাম। এরমধ্যে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মহীন মানুষ, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে। যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি।

সংগঠটির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সার্বক্ষণিক কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মো. নাজমুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোদ্ধা শা’দাত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন সুলতানা।

ঢাবি শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়ে সংগঠনটির বিশ্ববিদ্যালয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইতোমধ্যে আমরা ২৬৩ জন শিক্ষার্থীর পাশে থাকতে পেরেছি। ডাকসুতে ছাত্রলীগের প্যানেল শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে তোষামোদের রাজনীতি করতে পহেলা বৈশাখের ৫৪ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে হয়তো এভাবে প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহাজারি আমাদের শুনতে হতো না।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, করোনার আকস্মিতায় টিউশন হারিয়ে শিক্ষার্থীরা যখন পরিবার নিয়ে বিপদাপন্ন হয়েছে সেসময় ছাত্র অধিকার পরিষদ শুভাকাঙ্ক্ষীদের সাহায্য নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ৬ …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যা: সংবাদ সম্মেলনে কাঁদলেন পুলিশ কমিশনার
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকসহ পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ২, দায় স…
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির নিবন্ধন শুরু, …
  • ২৩ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই বছর পর বিয়ে রেজিস্ট্রি, কাজির বিরুদ্ধে জালিয়াতি…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসকের ওপর হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২,…
  • ২৩ আগস্ট ২০২৬