ঢাবির অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচে স্থানান্তর

০৮ মে ২০২০, ১২:০২ AM

© ফাইল ফটো

করোনায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়।

মেডিকেল বোর্ডের সদস্য ও মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু জানান, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। কৃত্রিমভাবে অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। যেহেতু উনার বয়স হয়েছে এবং তিনি কোভিড-১৯ আক্রান্ত তাই তাকে সিএমএইচে নেওয়া হয়েছে।

এর আগে, কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত রবিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করা হয় অধ্যাপক মুনতাসীর মামুনকে। পরের দিন সোমবার অধ্যাপক মুনতাসীর মামুনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬