করোনায় সহায়তা চায় দেড় হাজার ঢাবি শিক্ষার্থী

২২ এপ্রিল ২০২০, ০৯:২৪ AM

© ফাইল ফটো

করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে রয়েছে, তাদের পাশে থাকার জন্য ডাকসুর পক্ষ থেকে যে ‘শিক্ষার্থী সহায়তা ফান্ড’ গঠন করা হয়েছিল তাতে গত এক সপ্তাহে তাতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী সহায়তা প্রাপ্তির জন্য আবেদন করেছেন।

প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে অগ্রাধিকারভিত্তিতে প্রাথমিকভাবে ১৬৫ জন শিক্ষার্থীকে আজ বুধবার থেকে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসেন।

তিনি জানান, গত ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ‘শিক্ষার্থী সহায়তা ফান্ড’ গঠনের উদ্যোগ গৃহীত হয়। একইদিনে শিক্ষার্থীদের নিকট হতে আবেদন পত্র আহবান করা হয়। বিগত এক সপ্তাহে প্রায় দেড় হাজার শিক্ষার্থী সহায়তা প্রাপ্তির জন্য আবেদন করেছেন।

তিনি আরও বলেন, প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে অগ্রাধিকারভিত্তিতে প্রাথমিকভাবে ১৬৫ জন শিক্ষার্থীকে থেকে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। আমরা ধারাবাহিকভাবে আবেদনকারী সকল শিক্ষার্থীকে সহায়তার আন্তরিক অঙ্গীকার পুনঃব্যক্ত করছি।

জানা যায়, গত ১৪ এপ্রিল ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে অসহায়ত্বের মধ্যে রয়েছেন, তাঁদের সহযোগিতা এবং শিক্ষার্থীরা যেন সাময়িক বা অদূর ভবিষ্যতে কোনো সমস্যা-সংকটে পতিত না হন, তা নিশ্চিত করতে ‘শিক্ষার্থী সহায়তা ফান্ড’ নামে একটি তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দেশের সামর্থ্যবান সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই তহবিলে অনুদান দেওয়ার আহবান জানিয়েছেন ডাকসুর নেতারা।’

আজ ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬