করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষকের শাশুড়ি, আবাসিক এলাকা লকডাউন

১৮ এপ্রিল ২০২০, ০১:৪২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের আবাসিক এক শিক্ষকের শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই এলাকা লকডাউন করেছে হল প্রশাসন। আজ শনিবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ উর্ধ একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তিটি এক আবাসিক শিক্ষকের আত্মীয়। পরে ওই এলাকা লকডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের ঐ কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আমরা শিক্ষকদেরকে তাদের স্ব স্ব পরিবার নিয়ে সতর্ক থাকার জন্য বলেছি এবং এ সম্পর্কে যত স্বাস্থ্যবিধি আছে তা কঠোর ভাবে পালন করার জন্য অনুরোধ করেছি।

জানা যায়, অমর একুশে হলের আবাসিক ওই শিক্ষকের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে। কয়েকদিন আগে জ্বর নিয়ে শ্বশুর মারা যায়। তবে শ্বশুরের করোনা পরীক্ষা করা হয়নি। শাশুড়ি বাসায় একা থাকায় তাকে অমর একুশের হলের শিক্ষকদের আবাসিক ভবনে তার বাসায় নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। আজ শনিবার ভোরে শাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬