প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ৩৬ লাখ টাকা হস্তান্তর ঢাবির

১৫ এপ্রিল ২০২০, ০৫:০৭ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৩৮০ টাকার অনুদানের একটি চেক হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় উপাচার্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূইয়া উপস্থিত ছিলেন। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস বিপর্যয়-উত্তরণে এই মানবিক সহায়তা অনুদানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমান অর্থ ৬৫ লাখ টাকা, কর্মকর্তাদের এক দিনের বেতনের সমপরিমান অর্থ ১৫ লাখ টাকা এবং পহেলা বৈশাখে আবাসিক হলসমূহের আপ্যায়ন খরচের অর্থ ৫৬ লাখ ৯৩ হাজার ৩৮০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর মুখ্য সচিবের কাছে হস্তান্তর করেন। এসময় উপাচার্য করোনাভাইরাসজনিত বৈশ্বিক ও জাতীয় দূর্যোগ এবং মানবিক বিপর্যয় মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান মানবিক সাহায্য-সহযোগিতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সংযুক্ত হতে পরায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আজ ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬