করোনায় অসহায় ঢাবি শিক্ষার্থীদের জন্য হামিমের ব্যতিক্রমী উদ্যোগ

১৫ এপ্রিল ২০২০, ০৪:১৪ PM

© সংগৃহীত

করোনা মহামারীতে সমগ্র দেশ যখন কার্যত অচল তখন সংকটে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। কারণ অধিকাংশ শিক্ষার্থী টিউশশন করিয়ে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারেও টাকা পাঠান। তবে করোনায় লকডাউনের কারণে তাদের সে সুযোগও বন্ধ হয়ে গেছে।

এ ধরণের অসহায় শিক্ষার্থীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যাল কেও ভালো থাকবে ,কেও কষ্টে থাকবে তা হতে পারে না। তাই আমার জমানো অর্থ থেকে ইতোমধ্যে ১০ জন অসহায় শিক্ষার্থীকে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা করে উপহার পাঠিয়েছি।’

তিনি বলেন, ‘এরপরও যারা যোগাযোগ করছে তাদের মধ্য থেকে সাত জনকে উপহার ও খাদ্যসামগ্রী তুলে দেয়ার চেষ্টা করেছি। এটা অব্যাহত থাকবে।’

তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক। তিনি বলেন, ‘যাদের যে সামর্থ্য আছে তাদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই পারে এ ধরণের সংকট মোকাবেলা করতে।’

আজ ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬