করোনা ফান্ড খুলেছে ঢাবির ইসলামের ইতিহাস বিভাগ

১৫ এপ্রিল ২০২০, ১২:০৬ AM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। গত সোমবার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আতাউর রহমান মিয়াজী শিক্ষার্থীদের উদ্দ্যেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য প্রাথমিকভাবে বিভাগ ও শিক্ষকদের অনুদানে ‘DUIHC Corona Support Fund’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। অসচ্ছল শিক্ষার্থীদের,  নাম, রোল, সেমিস্টার, বাবার নাম ও ফোন নম্বর (বিকাশ হলে ভালো হয়), পরিবারের সদস্য সংখ্যা ও জেলা উল্লেখসহ ক্ষুদে বার্তা অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা করা হয়েছে।

শিক্ষার্থীদের বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা সুরাইয়া আক্তার (মোবাইল নম্বর-01715372944), ড. মো সাইফুল্লাহ (01716324661) এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও সোসাইটি ইনচার্জ মাহমুদুর রহমানের (01717093789) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী বলেন, বৈশ্বিক মহামারিতে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিজ গৃহে থেকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। শুধু এখন নয়, অতীতেও আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬