প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিচ্ছে ঢাবি

১৪ এপ্রিল ২০২০, ০৬:৪৪ PM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাসের কারণে দেশের উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামীকাল বুধবার সমপরিমাণ অর্থের চেক প্রধামন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল জানিয়েছেন।

তিনি বলেন, এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে। সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা আগামীকাল উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস একটি বড় দুর্যোগ।এই মুহূর্তে শিক্ষক ও শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত জানিয়েছে, এটা প্রশংসনীয়। তাদের এই সুন্দর মূল্যবোধই আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শন।

আজ ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬