করোনাভাইরাস: ডাকসুর ফান্ড পেতে যেভাবে আবেদন করবেন

১৪ এপ্রিল ২০২০, ০৩:২১ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় ‘শিক্ষার্থী সহায়তা’ ফান্ড গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ও এজিএস সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার ফলে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি শিক্ষার্থীদের সগায়তা করার লক্ষে ফান্ড গঠন করা হয়েছে। যে সকল শিক্ষার্থীর পারিবারিক অস্বচ্ছলতা রয়েছে তাদেরকে সহযোগিতার জন্য প্রাথমিকভাবে ২ লাখ এক হাজার ১০ টাকা অনুদান সমেত শিক্ষার্থী সহায়তা ফান্ড গঠন কর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সহায়তা পেতে শিক্ষার্থীদের ‘করোনাঃ শিক্ষার্থী সহায়তায় ডাকসু’ নামক ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গুগলের মাধ্যমে ফরম পূরণ করে অথবা সরাসরি যোগাযোগ করে অনুদানের জন্য আবেদন করতে হবে।

 

সমাজের বিত্তবানদের শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

আজ ‘কালো দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬