নববর্ষ যেন নতুন প্রাণের সঞ্চার: ঢাবি উপাচার্য

১৩ এপ্রিল ২০২০, ০৭:৫২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে তিনি সকলের সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন।

আজ সোমবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বাঙালি জাতির চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও রীতি-নীতির মাধ্যমে এ উৎসব উদ্যাপন করে আসছে। নববর্ষের প্রেরণায় আমাদের মধ্যকার সুপ্ত মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সম্প্রীতি।

এছাড়া, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যসহ দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।

আজ ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬