রমজানে ঢাবির অফিসের সময়সূচি

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে
১৩ এপ্রিল ২০২০, ০১:২৩ PM

করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুপুর ১ টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাযের জন্য বিরতি থাকবে

এর আগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩-দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নিয়ে করোনা বন্ধের ঘাটতি পূরণ করে দিবে।

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ হাজার শিক্ষার্থী। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের চিন্তাগ্রস্থ না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ক্লাস-পরীক্ষা শুরু হবে। তখন অতিরিক্ত সময় দিয়ে ঘাটতি পূরণ করা হবে।

এদিকে করোনাভাইরাস সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আহ্বান জানালেও তাতে যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এতে শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে জানিয়েছেন উপাচার্য।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬