করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে ঢাবি

১২ এপ্রিল ২০২০, ১২:৩৫ PM

নভেল করেনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত করতে ল্যাবে পরীক্ষা করার সম্মতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশে করোনা ভাইরাসের রোগী বেড়ে যাওয়ায় এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর মূল্যায়ন শেষে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস কোভিড-১৯ রোগ সনাক্তকরণের জন্য রিয়েল টাইম পিসিআর মেশিনসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়কে করোনা সনাক্তকরণের ব্যবস্থা চালু করার সম্মতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদফতর এ সম্মতি দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২০১৯ সালে সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। একসাথে এখানে ৯৬ জনের পরীক্ষা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪ জন শিক্ষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করবেন। তারা ছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন শিক্ষক এই ল্যাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। তাদেরও প্রশিক্ষিত করে ল্যাবে যুক্ত করা হবে।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬