করোনা: টেলিমেডিসিনে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেবে ঢাবি

০৭ এপ্রিল ২০২০, ০৫:০৪ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাস জনিত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে পরিচালিত ‘টেলিমেডিসিন কার্যক্রম’-এর মাধ্যমে দেশের জনসাধারণের কাছে চিকিৎসা-পরামর্শ সেবা প্রদানের এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ফলে স্বাস্থ্য পরামর্শের প্রয়োজনে যেকোন রোগী/সেবাপ্রার্থী অটো-হান্টিং নাম্বারটিতে (০৯৬৬৬ ৭০ ৭০ ৮১) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে ঘরে বসেই চিকিৎসকদের পরামর্শ সেবা নিতে পারবেন। আগামী একমাস বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরামর্শক্রমে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারী অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল কাদিরের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি আইপি টেলিফোন কোম্পানী Bdcom-এর সৌজন্যে অটো-হান্টিং টেলিফোন সুবিধা পাওয়া গেছে। আপাততঃ ৩০ জন স্বেচ্ছাসেবী চিকিৎসক এ পরামর্শ দেবেন। এদের মধ্যে ৬ জন এসেছে Bangladesh Society of General Physicians-এর পক্ষ থেকে।

ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, এ স্বেচ্ছাসেবা কার্যক্রমে আরও চিকিৎসক প্রয়োজন। ইচ্ছুক চিকিৎসকদেরকে এই লিংকে গিয়ে একটি তথ্য ফর্ম পূরণ করতে অনুরোধ করা হয়েছে। আরও তথ্য জানতে চাইলে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা ভিত্তিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের মাধ্যমে এলাকার জনগণকে এ সেবা দেওয়ার জন্য আগ্রহীদেরকে এই (bmpt.du.ac.bd/telemedicine) লিংকে দেওয়া তথ্যাদি অনুযায়ী ফর্ম পূরণ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬