চাকরি না পাওয়ায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

০৭ এপ্রিল ২০২০, ০২:৪৮ PM

সরকারি চাকরি না পাওয়ায় আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট সম্পন্নকারী এক শিক্ষার্থী। তিনি দর্শন বিভাগে ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র তরুণ সেন। দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনের বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরায়েজী এম ইসমাঈল।

তিনি বলেন, তরুণ সেন বিভাগের বড় ভাই। তিনি ঘু‌মের ওষুধ খে‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছেন বলে জানতে পেরেছি। পরিবার ও বন্ধদের সঙ্গে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি তা হলো- সরকারি চাকরি না পাওয়ায় এবং চাকরির বয়স শেষ হওয়ায় আত্মহত্যা করেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের জগন্নাথ হলের দর্শন বিভাগের তরুন সেন আর নেই। তিনি বেকারত্ব, সরকারি চাকরির বয়স চলে যাওয়া, পারিবারিক অভাব অনটনে নিয়ে হতাশায় ছিলেন। তিনি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্ম্যা করেন।

অন্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, আপনাদের সবার প্রতি অনু্রোধ নিজের ও প্রিয় বন্ধুদের মনের যত্ন নিন। সরকারি চাকরিই সব নয়। জীবন মানে অনেক কিছু। আপনার প্রেমিক, আপনার ছোট ভাই, বড় ভাই, বন্ধুকে মানসিক প্রেসার দিবেন না। একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থী বুঝে ভালো চাকরি না পাওয়ার বেদনা। তরুণ দাদার মতো আর কাউকে ঝড়ে পড়া দেখতে চাই না।

নতুন সূচিতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সিদ্ধান্ত চূড়ান্ত
  • ২৩ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নি…
  • ২৩ আগস্ট ২০২৬
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
  • ২৩ আগস্ট ২০২৬
নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়া…
  • ২৩ আগস্ট ২০২৬
হাঁস নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
  • ২৩ আগস্ট ২০২৬
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন …
  • ২৩ আগস্ট ২০২৬