ঢাবির নববর্ষের কর্মসূচী স্থগিত

০২ এপ্রিল ২০২০, ০৮:১৫ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের সকল কর্মসূচী স্থগিত করা হয়েছে। প্রতিবছর নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবার নববর্ষের আয়োজন বাতিল করায় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১১ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আসন্ন ১লা বৈশাখে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান ও কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬