করোনা: প্রধানমন্ত্রীর তহবিলে ২ দিনের বেতন দেবেন ঢাবি শিক্ষকরা

০১ এপ্রিল ২০২০, ০৮:৩০ PM

© লোগো

নভেল করােনাভাইরাসের (কোভিড-১৯) উদ্ভুদ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাে. নিজামূল হক ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সদস্যদের ছাড়াও প্রায় শতাধিক শিক্ষকের সঙ্গে টেলিফোনে কথা বলেছে সমিতির নেতারা।

‘চারদিকে যখন সবাই গৃহাভ্যন্তরে দিন কাটাচ্ছি, এ সময় এই মানবিকসহায়তার সঠিক প্রয়ােগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে তা প্রদান করাই যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি। এ অর্থ আগামী ৪ মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে।’

‘তবে অনিবার্যকারণে যদি কেউ এ অর্থ প্রদানে অপারগ অথবা অনিচ্ছুক হন তবে হিসাব পরিচালক (মােবাইল নম্বর: ০১৭১৫-৭০০৫৪০) বরাবরে আগামী ৫ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জানিয়ে অর্থপ্রদান থেকে বিরত থাকতে পারবেন। আবার কেউ যদি দুই দিনের বেতনের বেশি অর্থপ্রদান করতে চান, তবে হিসাবপরিচালককে জানিয়ে তাও করতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে শিক্ষক সমিতির সাধারণ সভা আহ্বান করা যাচ্ছে না, পরবর্তীকালে যথােপযুক্ত সময় এলে সাধারণ সভা আহ্বান করে উপযুক্ত বিষয়টি আমরা আপনাদের অবহিত করবাে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈশ্বিক বিপর্যয়কালে এই মানবিক সহযােগিতা প্রদানের মাধ্যমে আমরা সংবেদনশীলতার সঙ্গে এ কথাই প্রকাশ করতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিশ্ব কাঁপানো জয়ের পর লজ্জার হার বাংলাদেশের
  • ২৩ আগস্ট ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রতিদিন এক মুঠো বাদাম কমাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা
  • ২৩ আগস্ট ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার…
  • ২৩ আগস্ট ২০২৬
নার্সিং কলেজে স্মার্টফোন হারানো নিয়ে ছাত্রীদের সংঘর্ষ, জড়াল…
  • ২৩ আগস্ট ২০২৬
মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দ…
  • ২৩ আগস্ট ২০২৬