ছিন্নমূল মানুষের পাশে ঢাবির শ্রাবণ স্টুডেন্টস এসোসিয়েশন

৩১ মার্চ ২০২০, ০৭:৪৩ PM

© টিডিসি ফটো

প্রাণঘাতী করোনভাইরাসে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। দেশেও এ ভাইরাসে আতঙ্ক বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে সঙ্কট মোকাবেলায় সারাদেশের ন্যায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বাস রুট শ্রাবণ স্টুডেন্টস এসোসিয়েশন।

সোমবার সংগঠনটির উদ্যোগে প্রায় ২৫০ জন দিনমজুর, রিক্সাওয়ালা, ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এরমধ্যে ছিল দেড় কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আড়াইশো গ্রাম করে ডাল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রাবণ স্টূডেন্টস এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক ফয়সাল খান, সাবেক দুই সভাপতি তারেক হোসেন শিমুল, ইসতিয়াক আহমেদ হৃদয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল, রাকিব, সাইফ খালিদ, রিফাত, মাজহারুল প্রমুখ নেতৃবৃন্দ।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল খান জানান, ‘আমরা শিক্ষার্থীরা সমাজের বিত্তবান লোকদেরকে একটা মেসেজ দিতে চাই, উনারা যেন জাতির এই ক্রান্তিলগ্নে এসব ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’

সাবেক সভাপতি তারেক হোসেন শিমুল বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করেছি ওদের জন্য কিছু করতে। সামনের দিনগুলোতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

আরেক সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ হৃদয় বলেন, বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে করোনার ভয়াবহতা থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে। আগামী ৬-৭ দিন সম্পূর্ণ বাসায় থাকাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। সরকারের দেয়া ঘোষণাগুলো মেনে চললে এবং সচেতন থাকলে আমরা করোনাভাইরাসকে মোকাবেলা করতে সক্ষম হবো।

ট্যাগ: ঢাবি
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬