ঢাবিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর আসাদ

২৯ মার্চ ২০২০, ০৮:০২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশাচালক, শ্রমিক, গরিব ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণের উদ্যােগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার অর্থায়নে এ খাবার বিতরণের উদ্যােগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের ২১ ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ।

আজ রবিবার (২৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে প্রতিদিন এ আয়োজন করা হবে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ আয়োজন চলবে বলে জানা গেছে।

আসাদুজ্জামান আসাদ বলেন, করোনা প্রতিরোধের জন্য সরকারের আহবানে সাড়া দিয়ে মানুষ বাড়িতে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে দিনমজুর, রিকশাচালক, শ্রমিকরা অভাবের মধ্যে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। এসব গরিব ও দুস্থদের মৌলিক চাহিদা পূরণের জন্য এ উদ্যােগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিত্তবানদেরও এমন উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করছি। সারাদেশে বিত্তবানদের উচিত এ ধরনের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা। জাতির এ দুর্দিনে তাদের ভুমিকা রাখা প্রয়োজন।’ পরিস্থিতি স্বাভাবিবক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

এর আগে ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে করেন আসাদুজ্জামান আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন, ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাসা-বাড়ি ও গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করেন তিনি।

এছাড়া শাহবাগ ও বাংলামটরের কয়েকটি জায়গায় সাবানসহ পানির ফিল্টারের ব্যবস্থা করেছেন।রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা যাতে হাত ধুয়ে জীবানুমুক্ত থাকতে পারে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

আসাদ জানান, রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা সবসময় বাইরে থাকায় তাদের মাধ্যমে জীবানু ছড়িয়ে পড়তে পারে। তারা যাতে আক্রান্ত না হয় এবং অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ ধরণের ব্যবস্থা করা হয়েছে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close