বাইকে ঢাবির লোগো, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

০৬ মার্চ ২০২০, ১০:৫১ PM

© টিডিসি ফটো

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবক নিহত হয়েছেন। ওই বাইকের সামনে ঢাবির লোগো সংবলিত একটি স্টিকার লাগানো ছিল। শুক্রবার সন্ধ্যায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনানী জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম ফয়সাল আহমেদ। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পরিচয় জানতে মিরপুর জোনে যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

জানা গেছে, নিহত যুবক (ঢাকা মেট্রো এলএ-৪৬-৯২৫১) নম্বর প্লেট সংবলিত মটর সাইকেল নিয়ে চেয়ারম্যান বাড়ি এলাকায় আসলে পাশ থেকে দূরপাল্লার এনা পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। এসময় ফয়সাল মটর সাইকেল থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনানাী থানার সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আমাদের বিষয়টি জানানো হয়েছে। আমরা অবগত হয়েছি। তার সাথে একটি মটর ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে আমরা এখনো তার বিস্তারিত পরিচয় জানতে পারিনি। তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে আমাদের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
  • ২৩ আগস্ট ২০২৬
শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬